লোড হচ্ছে...
শিক্ষার্থীদের সাথে আলাপকালে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। তবে রাজনীতিতে যুক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
৩ দিন আগে

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশনের কার্যসূচি ও সময় নির্ধারণ নিয়ে সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। স্পিকার ও কমিটির সভাপতি হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিরোধীদলীয় নেতা ও কমিটির সদস্য ডা. শফিকুর রহমানও অংশ নেন।
১০ দিন আগে

‘আমি আমার এলাকার ক্ষুদে শিক্ষার্থীদেরকে পর্ব পর্ব করে জাতীয় সংসদ ভবন দেখাতে চাই। লুই কান কত সুনিপুনভাবে এই বিশাল ভবন তৈরি করেছেন এবং এখানে কী কী আছে তা দেখলে ছাত্র-ছাত্রীরা নতুনভাবে কৌতূহলি হবে।’
১০ দিন আগে

সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভূঁইয়ার সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
১৫ দিন আগে

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণ এবং জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নে গঠিত কমিটি এ সুপারিশ করেছে।
১৬ দিন আগে

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সংসদ ভবন প্রাঙ্গণের মাঠ, বাগান ও বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি সংসদ ভবনসংলগ্ন এলাকার সার্বিক পরিবেশ, অবকাঠামোগত অবস্থা ও পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
১৫ অক্টোবর, ২০২৬

বর্তমানে দেশে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১২ হাজার ২২ মেগাওয়াট। আর প্রকৃত উৎপাদন ৪ হাজার থেকে ৫ হাজার মেগাওয়াট। কয়লাভিত্তিক বিদ্যুৎ সক্ষমতা ৬ হাজার ৯২৭ মেগাওয়াট। প্রকৃত উৎপাদন ৫ হাজার থেকে ৬ হাজার মেগাওয়াট। তরল জ্বালানিভিত্তিক বিদ্যুৎ সক্ষমতা ৬ হাজার ৪০৯ মেগাওয়াট আর প্রকৃত উৎপাদন আড়াই হাজার থেকে ৩ হাজার মেগাওয়াট।
১০ অক্টোবর, ২০২৬

গত ২৯ আগস্ট রাতে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন বগুড়া থেকে স্বামী আব্দুল মতিনের সাথে ঢাকায় আসেন। এদিন ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে রিকশায় করে স্বামীর সাথে রনজিনা ফার্মগেটের ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চোখের চিকিৎসার জন্য যাচ্ছিলেন। পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে আসতেই একটি মোটরসাইকেলে এসে রিকশার পেছন থেকে রনজিনার ব্যাগ ধরে হেঁচকা টান দেয় ছিনতাইকারীরা।
১৭ সেপ্টেম্বর, ২০২৬

অতিরিক্ত পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম বলেন, জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের টানে প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন নিহত হওয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আলামত হিসেবে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল, শিক্ষিকার ভ্যানিটি ব্যাগ এবং ব্যাগে থাকা বাসের টিকিট উদ্ধার করা হয়েছে।
১৬ সেপ্টেম্বর, ২০২৬


